রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লন্ডনে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সামার হলিড পিকনিক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৩০ আগস্ট বুধবার ইংল্যান্ডে হবিগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডে পিকনিক এর আয়োজন করে। ইংল্যান্ডের স্বনামধন্য সান্ডব্যাংকস বীচে এবারের পিকনিকের আয়োজন করা হয়। হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সকল নেতৃবৃন্দগন তাদের পরিবার পরিজন নিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করেন। বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি লিডার ফজিলত আলী খাঁনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরুর পরিচালনায় সাগর পাড়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক ও পিকনিক উপকমিটির চীপ কোঅর্ডিনেটর আব্বাস উদ্দিন, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ। সভায় বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ডসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও অনেক আলোচনা হয়। উল্লেখ্য, হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে করোনাকালে হবিগঞ্জে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোাি করে। প্রতি বছর অসহায় গরীব মানুষের জন্য চক্ষু শিবিরের আয়োজনসহ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অতিথি হিসেবে লন্ডন থেকে যোগদেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি। উক্ত পিকনিকে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সকল নেতৃবৃন্দ পরিবার নিয়ে অনেক আনন্দ উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com