শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

হবিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অশোক কুমার রায় মংগল সদস্য সচিব গৌতম কুমার রায়

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসছে ৬ সেপ্টেম্বর পরমেশ্বর শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, হবিগঞ্জ এর বিভিন্ন পূজা মন্ডপ, বিভিন্ন সনাতনী সংগঠন ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে, নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও শংখ শুভ্র রায়ের সঞ্চালনায় গত ২৩ আগস্ট বুধবার শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অহিন্দ্র দত্ত চৌধুরী, পূন্যব্রত চৌধুরী বিভু (এডভোকেট), জগদীশ মোদক, ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ দেবপদ রায়, এডভোকেট প্রমথ সরকার, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য, সুনীল দাশ, স্বপন বনিক, অমিয় রায়, এডভোকেট তুষার মোদক, রন্টু পুরকায়স্থ, মাখন পাল, দুলাল দেব, মিহির দাশ, অনাথ বন্ধু তরফদার, বিপ্লব রায় চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র রায়, নির্মল পাল, রজত কান্তি রায়, সত্যজিৎ দাস (রনি), অলক কুমার চন্দ, ইমন মাধব রায় প্রমুখ।
উক্ত সভায় জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে “হবিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটি-২০২৩” এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে শ্রী অশোক কুমার রায় মংগলকে আহ্বায়ক এবং প্যানেল মেয়র ও কাউন্সিলর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক, গৌতম কুমার রায়কে সদস্য সচিব মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com