বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং ইসলামী যুব সমাজের উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের সাড়া জাগানো সামাজিক সংগঠন বানিয়াচং ইসলামী যুব সমাজের উদ্যোগে ১৯ আগস্ট বাদ জহর থেকে আসর পর্যন্ত বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মসজিদে কুবায় সংগঠনের সভাপতি প্রখ্যাত মুফাসিসরে কুরআন মুফতী নাসির উদ্দিন আনছারী (সৌরভ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক হাফিজ সোহাইল আহমদ এর যৌথ পরিচালনায় এক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ, মুফতী সাখাওয়াত হুসাইন রাজি দা.বা.। এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শাইখুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মশিউর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা জাফর আহমদ সিরাজী।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক কাটখালি, মাওলানা মুজীবুর রহমান যশকেশরী, মাওলানা গোলাম কাদির, মাওলানা আবুল আহমদ, মুফতী মুবাশ্বীর আহমদ খান, মাওলানা আসাদুর রহমান হাবিবী, হাফিজ মাওঃ বশীরুদ্দীন আহমদ, হাফিজ শহিদুল ইসলাম, হাজি ইমরান আহমদ, মাওঃ মিছবাহুজ্জামান খান, মাওঃ হুসাইন আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন মাসরুর, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা মোশাররফ হুসাইন খান, মাওলানা শাহ আলম, হাফিজ হুসাইন আহমদ, মোঃ বিলাল আহমদ প্রমুখ। প্রধান অতিথির আলোচনায় মুফতী সাখাওয়াত হুসাইন রাজি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রূূূ, বাংলাদেশের হক্বানী আলেম উলামা এদেশের সম্পদ। আলেমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করেন না। তাই তাদের উপর অতীত কাল থেকে চলমান কাল পর্যন্ত যুগে যুগে জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। বর্তমানেও চলছে। জীবন চলার প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে নিজেরদের মধ্যে আকড়ে ধরে গোনাহমুক্ত তাক্বওয়াপূর্ণ জীবন গঠনের জন্য তিনি সমাজের সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com