রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলের যুবকসহ টঙ্গীতে তিন ছিনতাইকারী গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে
Arrested with indigenous weapons in Tongi 3

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার সদর থানার নাজিরপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল (২২), বাহুবল থানার বানিয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে হোসেন (২১) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আন্ধারকোটার মৃত শাহাজাহানের ছেলে সজল (২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে টঙ্গীর নতুন বাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাই করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচগিয়ার ও একটি চাপাতি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com