মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নির্বাচনের প্রায় ২ বছর পর আদালতের নির্দেশে বিজয়ী হলেন ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে। তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আতাউর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে ভোট গণনা শেষে রহস্যজনক কারনে নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার টিউবওয়েল প্রতীক প্রার্থী মোঃ আতাউর রহমানকে ৬৪০ ভোটে বিজয়ী ঘোষণা করে। ভোট গণনা ও এ বিজয়ী ঘোষণাকে রহস্যময় ও সঠিক নয় বলে পূণরায় ভোট গণনার দাবী জানান প্রার্থী মোঃ জয়নাল আবেদীনের এজেন্ট। এতে ভোট কেন্দ্র ঘোলডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এ দাবীর প্রতি কর্ণপাত না করে ব্যালট বাক্স উপজেলা নির্বাচন অফিস কন্ট্রোল রোমে নিয়ে গিয়ে আতাউর রহমানকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করে।
এ ঘটনায় মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল জজ আদালত ও সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জ সদর হবিগঞ্জ আদালতে নির্বাচনী মোকদ্দমা আইনে মামলা দায়ের করে। উক্ত মামলাটি দীর্ঘদিন শোনানী ও আদালতের আদেশে পূণরায় উক্ত সেন্টারের ভোট আদালতে পূণরায় গণনা শেষে দেখা যায় প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ৬৪০ ভোট পেয়েছিলেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যাকে প্রিজাইডিং অফিসার বিজয়ী ঘোষণা করে মোঃ আতাউর রহমান তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছিলেন ৬২৬ ভোট।
এরই প্রেক্ষিতে গত ৩১ জুলাই ২০২৩ইং তারিখে উক্ত আদালত মোঃ জয়নাল আবেদীনকে বিজয়ী ঘোষণা করে যথাযত কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে মোঃ জয়নাল আবেদীন বলেন, সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে, অনেকেই মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com