বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

‘বাবার স্বপ্ন পূরণে’ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন আমেরিকা প্রবাসী বর

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বাবার স্বপ্ন পূরণে’ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন আমেরিকা প্রবাসী বর। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করেই বাড়ি গেলেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা শহরের ঈদগাহে নামে একটি হেলিকপ্টার। এতে বর সেজে এসেছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের বাসিন্দা প্রাক্তন মেম্বার যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি (ইনক) সাবক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদার ও আয়েশা খাতুন তালুকদারের ছেলে আরিফ হোসেন তালুকদার। এ সময় হেলিকপ্টারের উঠানামা দেখতে এলাকাবাসীর ছিল উপচে পড়া ভিড়। বরযাত্রী ও আত্মীয়-স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখতে আসা উৎসুক মানুষই ছিল বেশি। আরিফের বিয়ে হয় হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক সুফায়েল আহমেদ তালুকদার ও স্কুল শিক্ষিকা আমেনা চৌধুরীর মেয়ে নিশাত আঞ্জুম তালুকদার ইতির সঙ্গে। বিয়েতে আত্মীয়-স্বজনসহ অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। এছাড়া আরও অনেকে হেলিকপ্টারে করে বর কনের আসা-যাওয়া দেখতে আসেন অনেকে। মেয়ের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গাড়িতে করে ঈদগাহে আসে বরে কনে। বিকেল ৫টায় সেখান থেকে হেলিকপ্টারটি তাদের নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। কনে ইতির স্বজনরা জানান, ইতি তাদের খুব আদরের মেয়ে। ঈচ্ছে ছিল ধূমধাম করে বিয়ে দেওয়ার। আল্লাহতালা তাদের ঈচ্ছে পূরণ করেছেন। বর আরিফ বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। আল্লাহতালা আমার বাবার স্বপ্ন পূরণ করেছেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।” উল্লেখ্য বর আরিফ হোসেন তালুকদার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ব বিদ্যালয় থেকে গ্রেজুয়েশন সম্পন্ন করেন এবং কনে ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি ফার্মাসিস্টে পড়াশোনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com