বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ॥ লোডশেডিং, যানজট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার আশ^াস প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, হবিগঞ্জ একটি সম্ভবনাময় জেলা। এখানে অনেক গুণীজন ও খ্যাতিমান মানুষের জন্ম হয়েছে। বর্তমানে শিল্পায়ণের দিকেও হবিগঞ্জ অনেক দূর এগিয়ে গেছে। মুক্তিযোদ্ধের অন্যতম নিদর্শন এই হবিগঞ্জ।
তিনি বলেন, হবিগঞ্জের মানুষ অনেক আন্তরিক ও আথিয়তাপরায়ন। তবে আপনাদের মাধ্যমে জানতে পারলাম, শহরের যানজট, জলাবন্ধতা, পুরাতন খোয়াই নদী, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিসে দালালদের উৎপাত সহ কিছুটা সমস্যা রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় এই চিহ্নিত সমস্যা গুলো সমাধানে আমি সর্বাত্ব চেষ্টা চালিয়ে যাব। নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, সমাজের নানা অঙ্গতি ও সমস্যা এবং সম্ভাবনার কথা তাদের লেখনীর মাধ্যমে উঠে আসে। দায়িত্ব পালনকালে তিনি হবিগঞ্জের সকল গনমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক হবিগঞ্জের প্রধান সমস্যা জলাবদ্ধতা, যানজট, বিদ্যুতের লোডশেডিং, হাসপাতালের পানি সংকটসহ বিভিন্ন সমস্যা দূরীকরণে কর্তৃপক্ষকে সাথে নিয়ে আলাপ আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে জানান। সভায় সাংবাদিকরা বিশেষ করে জলাবদ্ধতা ও লোডশেডিং সমস্যা সমাধাণের ওপর গুরুত্মারোপ করেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদ্বীপ দাশ সাগর, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, এডভোকেট রুহুল হাসান চৌধুরী শরীফ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, গোলাম মোস্তফা রফিক, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, রাশেদ আহমেদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য সফিকুল আলম চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী শওকত, শরীফ চৌধুরী, শাকিল চৌধুরী, আব্দুল হালীম, পাবেল খান চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, সুরুজ আলী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জুয়েল চৌধুরী, মীর কাদির, কাজল সরকার প্রমূখ। এছাড়াও উক্ত সভায় হবিগঞ্জ শহরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com