বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি প্রার্থী রুয়েল-এর সাক্ষাত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গণভবনে তিনি তার মা ও ছোট ভাইকে নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে এ সাক্ষাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমার বাবার অনেক অবদান রয়েছে মানুষের প্রতি ও আওয়ামী লীগের প্রতি। তোমার রিপোর্ট সব কিছু আমার কাছে আছে। তুমি মাঠে কাজ কর, আমি তোমাকে দেখবো’।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com