রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে মো: মান্নাফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ দিয়ারিশ মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভিকটিম কিশোরী রাতের খাবার খেয়ে বাড়ির বারান্দার রুমে ঘুমিয়ে পড়ে। রাত দুই টার দিকে মান্নাফ মিয়া তার বন্ধু মো: সাবিদ মিয়া কে নিয়ে কৌশলে দরজা খোলে কিশোরীর রুমে ডুকে ওড়না দিয়ে তার মুখ বেধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিম কৌশলে মুখের ওড়না খুলে জুড়ে চিৎকার করলে পরিবার ও আশপাশের লোকজন এসে ধর্ষক মান্নাফ মিয়াকে আটক করে। এ সময় তার সহযোগী সাবিদ মিয়া দৌড়ে পালিয়ে গিয়ে লোকজন নিয়ে ফিরে এসে জোড়পূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম এর পরিবার ৯৯৯ এ ফোন করে সাহায্য চায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষকের সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ধর্ষক মান্নাফ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শুক্রবার দুপুরে ভিকটিম এর পিতা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগী সাবিদ মিয়ার নামে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com