শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তানভীর নামে ৭ বছরের মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যায় সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার দিকে গোসলের ছুটি দেওয়া হয়। গত এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হওয়া রহিম মিয়ার ছেলে তানভীরও এ সময় অন্যান্যদের সাথে গোসলে যায়। গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার শিক্ষকগণ গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে তানভীর কে ওঠিয়ে আনা হয়। নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com