শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ৪ সাংবাদিককে ছফিনা নুর ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাংবাদিকতার স্বর্ণযুগের চার প্রবীন সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নুর ফাউন্ডেশন মিরাশী। তারা হলেন, সাংবাদিক মিলন রশীদ, সিরাজুল হক, হাছান আলী ও রাই রঞ্জন পাল।
গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলা হল রুমে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বের ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মিরাশি ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরকার, রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মহালদার, গাজীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মনসুর আহম্মদ, কাজী সুজন, মীর জুবায়ের আলম, খন্দকার মায়া, আলা উদ্দিন, রায়হান আহম্মদ, আজিজুল হক নাসির, পারুল আক্তার ও সাংবাদিক সাজিদুর রহমান প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী।
অনুষ্ঠান শেষে প্রবীন ৪ জন সাংবাদিকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাষ্টের সাধারন সম্পাদক সজল দাস অতিথিদের হাতে সাংবাদিক মিলন রশীদ রচিত ” হবিগঞ্জের গনহত্যা” এবং সাংবাদিক নুরুল আমিন রচিত “কাঁটাতার পেরিয়ে” ও “আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থগুলো উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুছ ছামাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com