বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হন। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় গত ১০ জুলাই সিলেট বিভাগীয় পুলিশের মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম তাকে সম্মাননা পুরস্কার প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মোঃ জেদান আল মুসা, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মৌলভী বাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), মোঃ নাজিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুর প্রমুখ। প্রকাশ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তার শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com