রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে নদ-নদীর পানি ফের বাড়ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নদ-নদীগুলোতে পানি আবারো বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কালনি-কুশিয়ারার পানি আজমিরীগঞ্জে বিদৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া খোয়াই, ধলেশ্বরিসহ জেলার সব নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও হবিগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ফেসবুক পেজে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার এবং মার্কুলি পয়েন্টে ১৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয় খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৪৮৯ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ২৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com