মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ চৌকি বিলপাড়ের বাসিন্দা আব্দুল বারী চৌধুরী আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাউসা ইউনিয়নের চৌকি বিলপাড়ের বাসিন্দা ও ইংল্যান্ড প্রবাসী লুটন নিবাসি আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না……….)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ভাই বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। গত রবিবার ২৫ জুন রাত সাড়ে ১১ টার সময় তিনি তার নিজ বাসভবনে কলিমার সহিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযার নামাজ পবিত্র আরফার দিনে বাদ যোহর প্রবাসের সুপরিচিত মসজিদ জালালাবাদ জামে মসজিদ লুটনে অনুষ্টিত হয়। তিনি এই মসজিদেরই সাবেক এসিসটেন্ট সেক্রেটারি ছিলেন এবং অনেক বছর মসজিদের খেদমত করে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) একজন সৎ, নিষ্টাবান, ধৈর্য্যশীল ব্যক্তি ছিলেন। আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হামিদ চৌধুরীর ছোট ভাই। গত বছর ১৭ জানুয়ারী আব্দুল হামিদের ইন্তেকালের পর তিনি ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহ তাজউদ্দিন কোরেশির (রা:) মাজারের মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন। তাহাদের নিজ বাড়ী অধ:স্তন পুরুষ লাখেরাজ সাকির মোহাম্মদ খানেবাড়ী ও (বিলপাড় চৌধুরী বাড়ী) তে অত্র মাজার শরিফের সেক্রেটারি ও মাজার মসজিদের ইমাম এবং আলহাজ্জ আব্দুল বারী চৌধুরী শহিদের প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদারের পরিচালনায় মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রদের পবিত্র কোরআন খতম মিলাদ ও যিকিরের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া হবিগঞ্জের সওদাগর মসজিদেও মরহুমের জন্য মিলাদ পড়ে দোয়া করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com