শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বড়ইউড়ি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন নিয়ে ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদের নির্দেশনা অমান্য করে কোনো বর্ধিত সভা না করেই নবীগঞ্জের ৭নং বড়ইউড়ি শাখার ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে বানিয়াচং উপজেলা যুবলীগের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে প্রেস রিলিজের মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে এই কমিটি।
৭নং বড়উরি ইউপি যুবলীগের আহববায়ক আব্দুল হালিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল রকিব যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রুজেল অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কমিটি গত ২০২২ সালের ২৭ জুন জেলার সকল উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডসহ মহানগরের আওতাধীন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এতে বলা হয়, নতুন করে কোনো কমিটি গঠন করা যাবে না। এর পরও রানিং কমিটির নেতৃবৃন্দের সাথে কোন আলোচনা ছাড়াই কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ২২ সালের ৭ জুলাই বড়ইউড়ি ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষনা করেন। এতে ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com