শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাট নালমুখ বাজার অগ্রগামী গণপাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “শিক্ষা ক্ষেত্রে গন পাঠাগারের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা নালমুখ অগ্রগামী গণপাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই শনিবার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ পাঠাগার প্রতিষ্ঠাতা মোঃ ছিদ্দিকুর রহমান। নূরুল আলম সবুজ ও নূরুল হুদার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশন জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আরটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান খান মুর্শেদ, নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহাদুজ্জামান খান মাসুক, নালমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির মিয়া মহালদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য সাংবাদিক মাসুদ আলম, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ বশির আহমেদ, সাবেক ছাত্রলীগনেতা হোসেন মোহাম্মদ আলামিন, ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, ইউপি সদস্য মোঃ কবির মিয়া সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান এডভোকেট এম আকবর হোসেন জিতু তার বক্তৃতায় বলেন, বই মানুষের সব চেয়ে বড় বন্ধু। যুবক সমাজকে মোবাইল ও মাদক সেবন থেকে ফিরে আনতে পাঠাগারের বিকল্প নেই। এই পাঠাগারের আমি বিশাল দায়িত্ব নিলাম, নগদ ১০ হাজার টাকার অনুদান সহ পরবর্তীতে বই সংগ্রহের জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। প্রধান আলোচক হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ বলেন, এই গন পাঠাগারকে অনির্বান লাইব্রেরী থেকে বই সংগ্রহ সহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com