শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাই সড়কে ইজিবাইককে বাসের ধাক্কা ॥ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে বাস, ইজিবাইকে থাকা যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার বামৈ তিন নম্বর পুল এলাকার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। জানা যায়, লাখাই থেকে মোড়াকরিগামী একটি বাস তিন নম্বর পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসটি তিনটি ব্যাটারিচালিত ইজিবাইককেও ধাক্কা দেয়। এতে বাসসহ দোকানে থাকা লোক ও ইজিবাইকের যাত্রীসহ ২০ জন আহত হন। পরে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com