শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে মুঘল রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্বীকৃতি অর্জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসম্মত রেষ্টুরেন্ট হিসেবে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের ‘মুঘল রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্বীকৃতি অর্জন করেছে। বুধবার খাদ্য মন্ত্রনালয়ের আওতায় ওই স্বীকৃতি সনদ ‘মুঘল রেস্টুরেন্ট’ এর পরিচালক তারেক আহমেদের হাতে তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠনিকভাবে এ সনদ হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মুঘল রেষ্টুরেন্ট-এর পরিচালক তারেক আহমেদ বলেন, ‘উদ্বোধনের পর হতেই আমরা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনে সর্বোচ্চ গুরুত্বারোপ করি। স্বাস্থ্য সম্মত পরিবেশ ও খাবারের গুনগত মান বজার রাখার কারনে আমরা কাষ্টমারগনের কাছ থেকে আমরা সব সময়ই সাধুবাদ পেয়ে আসছি। সর্বোপরি সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্বীকৃতি অর্জন করা আমাদের জন্য এক বড় প্রাপ্তি। ‘এ’ ক্যাটাগরির স্বীকৃতি পাওয়া আমাদের পরিশ্রম ও সচেতনার ফল। আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com