শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে মাধবপুরে আওয়ামীলীগের শোক সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৬৯৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনয়িন আওয়ামীলীগের উদ্যোগে গকতাল শনিবার সকালে তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খানের পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি সুখেন দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোতাব্বির হোসেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, প্রদীপ গৌড়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, চা শ্রমিক ইউয়িনের লস্করপুর ভ্যালী সভাপতি অবিরত বাকতী, আপন মিয়া ও জমির আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com