বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন নবীগঞ্জের তারেক-কে হত্যার ঘটনায় আদালতে ঘাতকের স্বীকারোক্তি নবীগঞ্জের হযরত শাহজালাল (রহ) আলিম মাদরাসার গাছ ও স্থাবর সম্পত্তি বিক্রির অভিযোগ হবিগঞ্জে একই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা মাধবপুরে ১’শ বোতল এসকাফ সিরাপ উদ্ধার গ্যাস সিলিন্ডারের সংকটে শায়েস্তাগঞ্জ ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৪ আসামি গ্রেপ্তার আইফোনের লোভে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক গ্রেপ্তার ॥ নিখোঁজের ৬ দিন পর লাখাইয়ে কচুরিপানারনিচ থেকে নবীগঞ্জের তারেকের মরদেহ উদ্ধার শহরতলীর ধুলিয়াখাল গ্রামে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জহিরুল ইসলাম সেলিমের আনন্দ মিছিল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি পরিচালনা করেন এনামুল হক মিস্টার এনাম।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ র‌্যালি ও আনন্দ মিছিলে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে হবিগঞ্জ শহরের রাজপথ। পরে শহরের টাউন হলের সামনে গিয়ে আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিল-পরবর্তী বক্তব্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান বলে অভিমত প্রকাশ করেন। এ সময় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। নেতাকর্মীদের বক্তব্যের পর জহিরুল ইসলাম সেলিম তাঁর বক্তব্যে হবিগঞ্জ শহরকে দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনকে স্বচ্ছ ও আদর্শভিত্তিক করতে হবে। সুদখোর, ঘুষখোর ও মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালি ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com