বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

কলিমনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ॥ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পত্রিকা বহনকারী চালকসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। গতকাল রবিবার (৪ জুন) সকালে বৃষ্টির সময়ে সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে পত্রিকা বহনকারী সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) বিপরীত দিক থেকে আসা পত্রিকা বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও আরও অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর মাঝে বাসযাত্রীও ছিলেন। ঘটনার পরপরই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়। পত্রিকা বহনকারী গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ায় হবিগঞ্জ শহরে অনেক জাতীয় পত্রিকা আসেনি। পাঠকরা পত্রিকা সংগ্রহ করার জন্য এজেন্টদের নিকট ভিড় করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com