শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে আগুনে পুড়া ১২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদের পক্ষ থেকে তাদের নগদ টাকা ও টিন প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের খোজ খবর নিতে গত বৃহস্পতিবার (১ জুন) বিকালে হলিমপুর গ্রামের লোকজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
এ সময় ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে নগদ ৪ হাজার করে টাকা ও ১ বান করে টিন প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ শফিকুজ্জামান শিপন, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক গৌতম দাশ, পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের পূর্ণবাসনের জন্য প্রত্যক পরিবারকে আরও নগদ ১০ হাজার করে টাকা অনুদান দিবে জেলা পরিষদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com