বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ছোট ডাস্টবিন বিতরণ করলেন পৌর মেয়র সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যথাযথভাবে বর্জ্য অপসারনের লক্ষ্যে ছোট ডাস্টবিন বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ ডাস্টবিন বিতরণ করেন। এ সময় মেয়র বলেন,‘হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে বর্জ্য অপসারণে আমাদেরকে আরো সচেতন হতে হবে। ড্রেনে বা যত্রতত্র আবর্জনা না ফেলে ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।’ ডাস্টবিন বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর প্রিয়াংকা সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য বর্জ্য ব্যবস্থাপনা সুষ্টুভাবে পরিচালনার জন্য তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প এ ডাস্টবিন বরাদ্দ করেছে। বিশেষ বিশেষ এলাকা বিশেষ করে বস্তি এলাকায় এ সকল ছোট ডাস্টবিন বিতরণযোগ্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com