শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যাত্রী কল্যাণ পরিষদের ভাড়ার তালিকা জেলা প্রশাসক ও পৌরসভায় হস্তান্তর

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪৮ ঘণ্টার মধ্যে টমটম ভাড়া পুননির্ধারণ না করলে মানববন্ধনসহ কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়ে পথসভা করেছে যাত্রী কল্যাণ পরিষদ। পরে জেলা প্রশাসকের নিকট উঠানামার ভাড়া ৫ টাকা বহাল রাখাসহ ভাড়ার একটি তালিকাও প্রদান করা হয়। পরিষদের সভাপতি শাহ্ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে হেলাল উদ্দিন তুর্কির পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপদেষ্ঠা বশিরুল আলম কাওছার, মোঃ আলমগীর রেজা, সফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তি শাহ আলম চৌধুরী মিন্টু, আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফয়ছল আহমেদ চৌধুরী, শায়েস্তানগরের মুরুব্বী আলী হাসান, আব্দুল কাদির কাজল, সাংবাদিক জুয়েল চৌধুরী, আফতাবুর রহমান সেলিম, যাত্রী কল্যাণের সহ-সভাপতি দেওয়ান ঝুটন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান মিয়া, অর্থ সম্পাদক আফজল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের আহ্বায়ক মিজানুর রহমান, আব্দুল হান্নান সুফল, সহ-সভাপতি সাংবাদিক তানভীর হোসেন, মোঃ আকতার তালুকদার, আরডি হল যুব সংঘের আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, শিক্ষক আব্দুস সাত্তার, এনামুল হক কাওছার, সৈয়দ রানা, সেলিম খান, হাফেজ রেজাউল করিমসহ বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ। পরে পৌরসভায়ও একটি তালিকা দেয়া হয়। বক্তারা অবিলম্বে টমটম চালকদের হাতে শিক্ষার্থী ও নারীসহ সাধারণ মানুষ লাঞ্ছিত হওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, যদি উঠানামার ভাড়া ৫ টাকা বহাল না করা হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com