মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হাওড়ে কৃষকের ধান কাটলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের নেতৃত্বে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চানপাড়া হাওড়ে কৃষক মো: জানু মিয়ার ১ একর জমির ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।
জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ূন কবির রেজার তত্বাবধানে স্বেচ্ছায় এ ধান কাটা উৎসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এড: জহির উদ্দিন লিমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, হবিগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবীর রেজা, বানিয়াচং উপজেলা সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকের ভাগ্যনিয়ে বিএনপি জামাতকে আর ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না। তিনি বলেন’ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছে ও থাকবে। হবিগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় কৃষকের ধান ঘরে না ওঠা পর্যন্ত কৃষকলীগের সদস্যরা মাঠে থাকবে। তিনি বলেন, বৈশ্বিক খাদ্য সংকট হলেও দেশে কোনো খাদ্য সংকট হবে না। কৃষকের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারলে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com