সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভায় সিডিসি’র সঞ্চয় প্রদান ॥ যারা ঋণের টাকা এখনো ফেরত দেননি ঈদের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি সিডিসি’র সঞ্চয় প্রদান অনুষ্ঠান। হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মঙ্গলবার দুপুরে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়।
অনন্তপুর, মাছুলিয়া, মাহমুদাবাদ সিডিসি’র পক্ষ হতে সদস্যদের মাঝে এ সঞ্চয় বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘ধাপে ধাপে সবার সঞ্চয়ই ফেরত দেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা নতুনভাবে প্রকল্প হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ মেয়র বলেন,‘ যারা ঋণ নিয়ে এখনো ফেরত দেননি তাদের বিরুদ্ধে ঈদের পরই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ অনুষ্ঠানে কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন গৌতম কুমার রায় ও সফিকুর রহমান সিতু। বতর্মান পরিষদ নির্বাচিত হওয়ার পর গত ২০২২ সালের ২৭ ডিসেম্বর হতে সিডিসি সদস্যদের প্রাপ্য সঞ্চয় প্রদান কার্যক্রম শুরু করা হয়। প্রথমে ইনাতাবাদ, জঙ্গল বহুলা সিডিসি এবং পরে উত্তর শ্যামলী ও নর্থ ইনাতাবাদ সিডিসি’র পক্ষ হতে সঞ্চয় প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার তৃতীয় অনুষ্ঠান হিসেবে অনন্তপুর, মাছুলিয়া, মাহমুদাবাদ সিডিসি’র পক্ষ হতে সঞ্চয় প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ১ লক্ষ ৯৫ হাজার টাকা সঞ্চয় দাবীদার সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com