শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জমির আলীর মানহানির মামলা থেকে ২ সাংবাদিক খালাস

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমির আলীর ৫০ লাখ টাকার মানহানির মামলায় ২ সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম মামলার রায় ঘোষণা করেন। খালাস পাওয়া সাংবাদিকরা হলেন- দৈনিক খোয়াইর ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক সাইফ আহছান এবং দৈনিক প্রতিদিনের বাণীর জেষ্ঠ্য প্রতিবেদক জুয়েল চৌধুরী। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট আব্দুল মজিদ, আতাউর রহমান, মুজিবুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান বাহার প্রমুখ। জানা যায়, ২০১৯ সালে ‘রিকশাচালক জমির আলী এখন কোটি টাকার মালিক’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি খোয়াইর সম্পাদক ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক সাইফ আহছান এবং জুয়েল চৌধুরীর নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন। জমির আলী সদর উপজেলার তেতৈয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। সাংবাদিক জুয়েল চৌধুরী বলেন, সংবাদে জমির আলীর প্রতারণার বিভিন্ন সত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল এবং প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ সত্য বলে আদালতে প্রতীয়মান হয়। এ কারণেই বিজ্ঞ আদালত আমাদের মিথ্যা মানহানির মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন। একই ঘটনায় ইতোপূর্বের একটি মামলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল ও সাংবাদিক জুয়েল চৌধুরীকে বেখসুর খালাস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com