শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

এতিমদের সম্মানে জাগো ডট নিউজের ব্যতিক্রমী ইফতার

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এমন আরো অনেক শিশুই আছে এই এতিমখানায়, যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে চলছে প্রতিনিয়ত। এবার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন গ্রিস ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগো ডট নিউজ।
গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন এতিমখানায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নার সার্বিক সহযোগীতায় বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর পরিচালনায় প্রায় ৭০ জন এতিম শিশু শিার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি এম এ মুহিত, দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ আলী মিঠু, ইউপি সদস্য জোবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, সৈয়দ মিসবাউজ্জামান, শাহ ওমর আলীসহ অনেকেই। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।
তিনি বলেন- বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় এখানে। সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। জাগো ডট নিউজের আয়োজনে এতিম শিশুসহ শিক্ষক ও অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার আয়োজন করায় খুশি সবাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com