শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সুবিদপুরের সাবেক মেম্বার নূরুল হক আখঞ্জীর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তণ মেম্বার ও আতুকুড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক আখঞ্জী শুক্রবার রাত ২ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ২ টায় আতুকুড়া ফুটবল মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পূর্বে মরহুমের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ-আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, এ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী, সাবেক মেম্বার ফরিদ মিয়া, আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী আলী আকবর খান, আব্দুল হেকিম, ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম আমিরুল ইসলাম আখঞ্জী, হামিদুল হক আখঞ্জী ও মরহুমের বড় ছেলে সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক আখঞ্জী। জানাজার নামাজে বক্তারা বলেন, মরহুম নূরুল হক আখঞ্জী ব্যক্তি জীবনে অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তিনি ৩ বার মেম্বার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার ভালো কাজগুলো আজীবন এলাকার লোকজন স্মরণ করবেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজার নামাজে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ জনপ্রতিনিধিগন অংশ গ্রহন করেন। এর আগে মরহুমের মৃত্যু সংবাদ পেয়ে তাকে শেষবারের মত দেখার জন্য বাড়িতে ছুটে যান জাতীয় পার্টি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পালসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও মরহুমের আত্মীয় স্বজন। এদিকে আতুকুড়া গ্রামের বাসিন্দা প্রাক্তণ মেম্বার নূরুল হক আখঞ্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এনামুল হক আখঞ্জী, সিনিয়র সহ-সভাপতি মহিবুল হোসেন উজ্জ্বলসহ সকল নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com