শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গের গড়ের খাল খনন ॥ ভেস্তে যাচ্ছে সরকারের ৭ কোটি টাকার প্রকল্প

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার চতুর্দিকে ঐতিহাসিক গড়ের খাল অপরিকল্পিতভাবে খনন করায় ভেস্তে যাচ্ছে সরকারের কোটি টাকার প্রকল্প। গাইড ওয়াল ও সীমানা নির্ধারণ না করেই এই খালটি পুর্নখনন করায় পুনরায় আগের অবস্থায়-ই ফিরে যাবে বলে মনে করছেন বানিয়াচংবাসী। সূত্র জানায়, বানিয়াচংয়ের চতুর্পাশে ৭কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩১.৬ কিলোমিটার গড়ের খাল পুনর্খনন করার টেন্ডার প্রক্রিয়া সম্পাদন করে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় নেত্রকোনা জারিয়া বাজারের অসীম সিংহ নামে একটি প্রতিষ্ঠান। গত ২৮ জানুয়ারি এই খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। তারপরই ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা তড়িগড়ি করে গড়ের খালে এক্সেভেটার দিয়ে মাটি খনন শুরু করে। খালের গভীরতা, প্রসস্থ, গাইড ওয়াল না দিয়ে এমনকি সীমানা নির্ধারণ না করেই খাল খনন করতে থাকে। সদরের ৩নং ইউনিয়নের শরীফ উদ্দিন রোডের পাশে গড়ের খালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের উভয় পাশে মাটি ভরাট করে রাখার পর সেই মাটি পুনরায় একই জায়গায় গিয়ে পড়ছে। কোথাও কোথাও জমা করে রাখা মাটির স্তুপ রয়েছে উচু অথবা নিচু। গাইড ওয়াল না দিয়ে খাল খনন করায় অধিকাংশ জায়গায় উভয় পাশের মাটি নেমে পড়েছে। গাইড ওয়াল ছাড়া গড়ের খাল পুনর্খনন করায় সুফল পাচ্ছেনা বানিয়াচংবাসী। গত দুইদিন আগের অল্প বৃষ্টিতেই খালের দুই পাশের মাটি ভেঙ্গে পড়ে অনেক জায়গায় মাটি নেমে গেছে। মাটি খননের আগে খালের দুই পাশে ওয়াল নির্মাণ করা উচিত ছিল বলে মত দিয়েছেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান। তিনি বলেন, গাইড ওয়াল ছাড়া এভাবে খাল খনন করায় ভারি বৃষ্টি হলেই দুই পাড়ের মাটি আবার খালে গিয়ে ভরাট হয়ে যাবে। এ কারণে যে উদ্দেশ্যে সরকার কোটি কোটি টাকা খরচ করে এই প্রকল্প বাস্তবায়ন করছেন সেটা সফল হবেনা। ভূমিখেকোদের দখলে থাকা খালের অনেক সরকারি জায়গা দখলমুক্ত না করেই লোক দেখানো পুনর্খনন করা হচ্ছে। অনেক জায়গায় খালের মাটি খালেই ফেলা হচ্ছে। এভাবে খাল পুনর্খননের ফলে রাষ্ট্রের টাকা অপচয় হবে। অবৈধ দখলদাররা লাভবান হবে এবং খালের সীমানা কমে খাল আরও সরু হয়ে যাবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে বানিয়াচংবাসী। লোক গবেষক আবু সালেহ আহমদ বলেন, যেভাবে খাল খনন করা হচ্ছে এভাবে খনন করার কোনো মানে হয়না। তারপর সীমানা নির্ধারণ, খালের গতিপথ পরিবর্তন করে এ খনন বানিয়াচংবাসীর কোনো কাজে আসবেনা। হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি প্রয়াত শরীফ উদ্দিন আহমেদ এর পুত্র নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল বলেন-বানিয়াচং গড়ের খাল পুনরায় খনন হবে শুনে সবার সাথে সাথে আমিও খুব আনন্দিত হয়েছি। সাথে সাথে শঙ্কা ছিল কাজটি সঠিকভাবে হবে কিনা কারণ, বাংলাদেশে বেশির ভাগ কাজে পরিকল্পনার অভাব। খবরে দেখলাম রক্ষা দেওয়াল ছাড়া খাল খনন হচ্ছে। আমার কাছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে প্রথমে সীমানা নির্ধারণ করে খালের শতভাগ জায়গা দখল মুক্ত করা এবং সাথে সাথে প্রয়োজন যথাযথ পরিকল্পনা। শুধু নামে মাত্র খাল খনন করলে বেশী দিন যাবেনা খালটি আগের অবস্থায় চলে আসবে এবং জনগণের টাকা নষ্ট হওয়া ছাড়া কাজে আসবে না। তাই সবার আগে প্রয়োজন খালের সীমানা নির্ধারণ এবং পরিকল্পনা অনুযায়ী খনন যাতে করে ভবিষ্যতে খালকে কেন্দ্র করে অনেক কিছু করা যায়। খালকে ভবিষ্যৎ উপযোগী করে তোলার জন্য খালের গভীরতা এবং প্রশস্ততা খুবই প্রয়োজন। বিশেষ করে শীতকালে পানি দরে রাখার জন্য। যদি খালটি প্রশস্ত হয় এবং গভীরত্ব থাকে তাহলে এই খালকে কেন্দ্র করে অনেক কিছু করা যাবে। ঠিকাদারী প্রতিষ্ঠান অসীম সিংহের স্বত্ত্বাধিকারী কয়েকদিন পূর্বে মারা যাওয়ায় বিষয়টা নিয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে বর্তমানের খাল খনন দেখভালোর দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম বাবুল জানান, খাল খননের কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। তবে জায়গা অনুযায়ী একেক জায়গায় একেক ধরণের মাপ দিয়ে খনন করা হচ্ছে। তিনি আরো জানান, শিডিউলে আসলে কতো ফুট প্রস্ত কতো ফুট দীর্ঘ বা গভীরতা কতো ফুট করতে হবে সেইটা উল্লেখ নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com