শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের নাতিরপুর ও বাতিরপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ দখলের কবলে থাকা পরিত্যাক্ত রেলের ভূমি উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর ও বাতিরপুর এলাকায় রেলের সরকারি ভূমি দখল করে স্থাপনা তৈরি করায় উচ্ছেদ অভিযান চালিয়ে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন। প্রশাসনকে পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করে।
জানা যায়, শহরের বাইপাস রোড থেকে গরুর বাজারের দিকে পূর্বের রেলের রাস্তার দুই পাশে গড়ে উঠে কাঁচাপাকা প্রায় আড়াইশো ঘর বাড়ি। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জাহুরুল হোসেন বলেন, এক সময়ের রেলের পরিত্যক্ত ভূমি বর্তমানে সড়ক ও জনপদের নামে আছে। এ ভূমি দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষজন দখল করে ঘর বাড়ি বানিয়ে বসবাস করে আসছিল। বেদখল হওয়া ভূমিটি উদ্ধারের জন্য সড়ক ও জনপদ কর্তৃপক্ষ হবিগঞ্জ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গতকাল অভিযান চালিয়ে বেদখল হওয়া ভূমি উদ্ধার করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু নিম্ন আয়ের মানুষের অনুরোধের প্রেক্ষিতে আজ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা নিজেদের স্থাপনা গুলো নিজেরাই ভেঙে নিয়ে যেতে হবে। এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com