সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

লস্করপুর, পৈল ইউনিয়নের ১০ গ্রামে সৈয়দ আহমদুল হকের গণসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থী হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার ঐ দুই ইউনিয়নের হাতিরথান, আব্দাবখাই, যমুনাবাদ, সুলতানশী, নোয়াবাদ, কটিয়াদি বাজার, শরীফপুর, চাঁনপুর, ডেমেশ্বর ও আউশপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি এলাকার নারী-পুরুষদের সাথে মতবিনিময় করেন। সৈয়দ আহমদুল হককে এমপি প্রার্থী হিসেবে পেয়ে নারী-পুরুষ সকলেই আনন্দিত হন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আহমদুল হককে এমপি নির্বাচিত করতে তারা আশা ব্যক্ত করেন। গণসংযোগের সময় সৈয়দ আহমদুল হকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, বিশিষ্ট মুরুব্বি হাজী আম্বর আলী, হাফেজ আব্দুর রহমান। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সামছুল হক, আজগর আলী মেম্বার, আইয়োব আলী, রফিক আলী, আব্দুল জব্বার, লাল মিয়া, খুর্শেদ মিয়া, আরজত আলী, জনাব আলী, দুদু মিয়া, মন্নাফ মিয়া সর্দার, সিরাজ মিয়া, সারাজ মিয়া, ছিদ্দিক আলী, রহমত আলী, আরফান আলী, দুদু শাহ্, মিজাজ আলী, কিতাব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com