সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু হবিগঞ্জ জেলা প্রশাসনে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা শহরের হোটেল পলাশ থেকে জেরিন কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার নবীগঞ্জে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ সাঙ্গর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২ বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দক্ষিণ সাঙ্গর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধে ধরে জের ধরে সৎ ভাইদের হামলায় স্কুল ছাত্রীসহ ২ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতের সূত্র জানায়, দক্ষিণ সাঙ্গর গ্রামের রফু মিয়ার ছেলে সেফুল মিয়ার সাথে তার সৎ ভাইদের সাথে দীর্ঘদিন দরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ পূর্বে রাস্তাটিতে জোরপূর্বক মাটি কাটেন মাসুক মিয়া গং। এতে সেফুল মিয়া গংদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ বিষয়টি সেফুল মিয়া স্থানীয় মুরুব্বীয়ানদের জানালে তারা শালিসে নিস্পতির আশ্বাস দেন। এর মধ্যে গতকাল সন্ধ্যার দিকে রাস্তায় মাসুক মিয়া গং ভেড়া দিয়ে সেফুল মিয়া গংদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় সেফুল মিয়া বাঁধা দিলে মাসুক মিয়া গং তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সেফুল মিয়ার পায়ে টেটাবিদ্ধ হন। সময় সেফুল মিয়ার ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনারস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেফুল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত সেফুল মিয়া জানান, পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমার উপর হামলা করেছে। ইতিপূর্বে আমার খড়ের স্তুপে আগুন লাগিয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com