রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি নবীগঞ্জ থানা হাজতে “জয় বাংলা স্লোগান” দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সিদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শায়েস্তাগঞ্জে রেললাইনে ফাটল ধীরগতিতে ট্রেন চলাচলের নির্দেশ চুনারুঘাটে বিজিবির পৃথক অভিযান ৪৮ কেজি গাঁজাসহ যুবক আটক মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর ছবি-ভিডিও ধারণ করে হুমকি ॥ যুবক আটক

মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামের বাসিন্দা খালেক মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোররাতে (ফজরের নামাজের সময়) হঠাৎ খালেক মিয়ার ঘরে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে খালেক মিয়ার একটি সম্পূর্ণ বসতঘর, ভেতরের সব আসবাবপত্র, ফ্রিজ, কাঠ এবং নতুন পুত্রবধূর ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করেন তিনি।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। খুব দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com