শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় এক গৃহবধূকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রহিম মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৫ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রহিম মিয়া লাখাই উপজেলার স্বজনগ্রাম (টাউনশিপ) এলাকার সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি উপজেলার দক্ষিণ করাব গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিবাহিত এবং তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে লাখাই থানায় ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় ১৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com