শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে বন্ধু মহলের আড্ডা আপন আলোয় স্মৃতির পাতায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাংলা বাজার সোনার বাংলা মডেল হাইস্কুলের উদ্যোগে বন্ধু মহলের আড্ডা “আপন আলোয় স্মৃতির পাতা” শীর্ষক স্মৃতি চারণ অনুষ্ঠানের সূচনা হয়েছে। উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল ক্যামম্পাসে এর সূচনা হয়। আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। গতকাল রবিবার সন্ধায় আড্ডা অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন পারিবারিক দাতব্য প্রতিষ্টান হাজী আব্দুর রশিদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ আব্দাল মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল মুকিত, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শামীম আহমেদ ঘোরী। স্মৃতিচারণ করে বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামিলীগ নেতা এটিএম সালাম, সাংবাদিক মুরাদ আহমদ, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল, বিশিষ্ট পল্লী চিকিৎসক হরিপদ দাস, এম এ মুসাব্বির,এম এ মালিক, বাচ্ছু মিয়া, কুহিন চৌধুরী, অলিউডর রহমান, মোঃ শানুর মিয়া প্রমুখ।
আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে হারানো দিনের স্মৃতিচারণ করে দুটো গান পরিবেশন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম মুজিবুর রহমান। এছাড়াও ব্যাতক্রমী আড্ডায় বিভিন্ন পেশায় কর্মরত বন্ধুগণ তাদের বাল্যকাল ও কিশোর জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় প্রতিবছর এরকম আড্ডা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন সোনার বাংলা মডেল হাইস্কুলের কর্ণধার সাংবাদিক এম এ বাছিত। আড্ডা অনুষ্ঠানে আমন্ত্রিত তিন প্রবাসীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com