শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ১৮ মার্চ

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ত্রয়োাদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ১৮ মার্চ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রতি বছরের মতো ফোরামের স্মরণিকা ‘সম্প্রীতি’ প্রকাশ এবং কৃতিসন্তান সংবর্ধনা প্রদান করা হবে। ব্যাচের যে সকল বন্ধু সচিব ও গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছে তাদেরও সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য নিবন্ধন এবং স্মরণিকার তথ্য ও রঙিন ছবি হালনাগাদ করতে নিজ ক্যাডারের দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের সাথে ১০ মার্চের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
স্মরণিকার হালনাগাদ তথ্য ১৯৬৩শরনৎরধ@মসধরষ.পড়স অথবা সড়ফরহধঢ়ঁনষরংযবৎং@মসধরষ.পড়স এই ই-মেইল ঠিকানায়ও প্রেরণ করা যাবে।
অনুষ্ঠানে ২০১৯ সাল ও পরবর্তীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, এ লেভেল পরীক্ষায় কমপক্ষে ছয়টি এবং ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে স্টারপ্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য সন্তানের দুই কপি রঙিন ছবি ও ট্রান্সক্রিপশন সিটের ফটোকপিসহ নাম, পিতা বা মাতার নাম, পিতা বা মাতার ক্যাডার পরিচিতি, পরীক্ষার নাম, পরীক্ষা বছর, পরীক্ষায় অংশগ্রহণকালীন শিক্ষা প্রতিষ্ঠান ও বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রেরণের জন্য অনুরোধ করা হলো। কৃতি সন্তানদের তথ্য নিজ ক্যাডার প্রতিনিধি অথবা ৎুঁরহধংধরভ@মসধরষ.পড়স এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com