বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খড়িয়া বিলে নৌকা বাইছের ফাইনাল বিশেষ বিবেচনায় ছিলারাই নৌকাকে ১ম পুরষ্কার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের খড়িয়া বিলে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত নৌকা বাইছের ড্র প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড গতকাল অনুষ্ঠিত হয়েছে। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পাথারিয়া ও টুকচানপুর গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইছের আয়োজন করা হয়। পাথারিয়া সমিতির নৌকা ও ছিলারাই সাধুর নৌকার মধ্যে অনুষ্টিত গতকালের ফাইনাল প্রতিযোগীতায় নৌকা বাইছ কমিটির দৃষ্ঠিতে দুটি নৌকাই সমান সমান ধরা হয়। তবে দর্শকদের দৃষ্ঠিতে পাথারিয়া নৌকাটি এগিয়ে ছিল বলে ধরা পড়ে। এতে নৌকা বাইছ কমিটি বিপাকে পড়ে। শেষ পর্যন্ত কমিটির বিশেষ বিবেচনায় আমন্ত্রিত হিসাবে ছিলারাই নৌকাকে ১ম পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে তাহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান সাফিক মিয়া। এছাড়া অনুষ্ঠানে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সমছু মিয়া, ফরিদ মিয়া, মির্জা মিয়া সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com