শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক দেশের মিডিয়া জগতে যুগান্তর অনন্য

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের মিডিয়া জগতের অনন্য ভূমিকা রাখছে দৈনিক যুগান্তর। দুর্নীতি, উন্নয়ন সব খবরই যুগান্তরে সবার আগে পাওয়া যায়। দেশের উন্নয়নেও যুগান্তরের ভূমি অনস্বীকার্য। ভবিষ্যতেও যুগান্তর দেশরে উন্নয়নে এবং দুর্নীতি প্রতিরোধে এমন ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। দৈনিক যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী।
হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মোহাম্মদ নূর উদ্দিন, মোঃ ছানু মিয়া, শাহ কামাল সাগর, এমএ আজিজ সেলিম, সাইফুর রহমান তারেক, জুয়েল চৌধুরী, অপু আহমেদ রওশন, ইখতিয়ার লোদী সানি, আদিল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com