শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সাংবাদিক জাহাঙ্গীর রহমানের পিতা হাবিবুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকরের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের পিতা অবসরপ্রাপ্ত থানা স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো. হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুমআ নিজামপুর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে। আলহাজ্ব হাবিবুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন।
দৈনিক প্রভাকরের শোক ঃ জাহাঙ্গীর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক প্রভাকর পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান এক শোকবার্তায় আলহাজ্ব মো. হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com