মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আগামীকাল থেকে হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক করোনা মহামারির পর আবার তাবলীগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লীর নিজামুদ্দিন এর গাইডলাইনে হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। শহরতলীর সুলতান মাহমুদপুর মাঠে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ১৯ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত আয়োজিত ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নিবেন বলে আশা করা যাচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবুল বাশার জানান, ইজতেমাকে সফল করতে পুরো জেলায় ব্যাপক দাওয়াতি কাজ চলছে, দেশ ও বিদেশি প্রচুর জামাত ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে হবিগঞ্জ জেলায় এই ইজতেমাকে সফল করতে কাজ করছে। আগামী শুক্রবার জেলার বৃহত্তম জুম্মার জামাত অনুষ্ঠিত হবে ইজতেমার ময়দানে। বিভিন্ন পর্বে কাকরাইল মসজিদের মুরুব্বিগন ও বিদেশি মেহমানরা বয়ান করবেন। শনিবার সকাল ৯ ঘটিকায় আখেরী মোনাজাতের মাধ্যমে এবারের হবিগঞ্জ জেলা ইজতেমা শেষ হবে। উল্লেখ্য যে, গত শুক্রবার হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব আতাউর রহমান সেলিমের উদ্বোধন এর মাধ্যমে হবিগঞ্জ জেলা ইজতেমা ময়দানের কাজ শুরু হয়। এ সময় জামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসার প্রধান মুফতি আবদুল কাইয়ূম কাটাখালি, হবিগঞ্জ জেলা তাবলীগ জামাতের আমীর মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে বাহুবলী, জেলা শূরা মোঃ আব্দুল হান্নানসহ সুলতান মাহমদপুর ও শহরের গন্যমাণ্য মুরুব্বিগন উপস্থিত ছিলেন। গতকাল সরজমিনে দেখা যায় সুলতান মাহমদপুরের স্থানীয় যুব সমাজ সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত যুবকরা ইজতেমার মাঠের সামিয়ানা, টয়লেট ও অযুখানা নির্মানে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। তারা জানান কেবলমাত্র আল্লাহ তায়ালার সস্তেুাষ্টির মাধ্যমে মুসলমানদের ঈমান ও আমলের পরিশুদ্ধতার পাশাপাশি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আর ভ্রাতৃত্বের পয়গাম ছড়িয়ে দিতে এই ইজতেমার আয়োজনে তারা শরীক হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com