শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি আবু জাহির পুত্র মোঃ ইফাত জামিলের বার অ্যাট ল’ সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃতিত্বের সঙ্গে বার অ্যাট ল’ সম্পন্ন করলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র একমাত্র পুত্রসন্তান মোঃ ইফাত জামিল। ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডাব্লিউই ব্রিস্টল) থেকে তিনি এই ডিগ্রী অর্জন করেছেন। গতকাল তাঁর বার অ্যাট ল’ পরীক্ষার ফল প্রকাশ হয়। গতকাল রাতে এমপি আবু জাহির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ইফাত জামিল শিগগিরই লিংকন’স ইন লন্ডন থেকে ব্যরিস্টার হিসাবে সনদ লাভ করবেন বলে জানা গেছে।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে একমাত্র পুত্র সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এমপি আবু জাহির ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। এরপর হবিগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ ফেসবুকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
ইফাত জামিল ২০২১ সালে ইংল্যান্ডের ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব গ্রীনিচ থেকে সফলতার সঙ্গে ডিপ্লোমা ও এলএলবি অনার্স সম্পন্ন করেন। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাঁর ফলাফল ছিল ঈর্ষণীয়।
বিনয়ী স্বভাবসুলভ ইফাত জামিলের শিক্ষাজীবন শুরু হয় তাঁর জন্মস্থান হবিগঞ্জ থেকে। লেখাপড়া করে গেছেন দ্য রোজেস কালেক্টরেট স্কুল ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com