শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অনন্তপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ ॥ আটক পাচঁজন

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই দলের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ সংঘর্ষ হয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, হবিগঞ্জ শহরে কিশোর গ্যাং সদস্য রয়েছে। গতকাল ওই এলাকার সুমন মিয়া নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় তারা। এক পর্যায়ে উভয়পক্ষের কিশোর গ্যাংদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষ হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই খুর্শেদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য রায়হান, সুমন, মেয়াদুল সহ ৫ জনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com