শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরতলীর ধুলিয়াখালে ওমেগা ফিডস কোম্পানীতে ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ওমেগা ফিডস কোম্পানী ডাকাতি সংঘটিত হয়েছে। ওই কোম্পানীর নাইটগার্ডকে কুপিয়ে আহত করে ২০ লক্ষ টাকা মূল্যের একটি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তের দল। গুরুতর আহত অবস্থায় নাইটগার্ড আব্দুল খালেক (৫২) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ধুলিয়াখাল গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র। খবর পেয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা, ব্যাকস সভাপতি সামছুল হুদা ও কোম্পানীর অপারেশন ডাইরেক্টর মহিবউদ্দিন সোহেলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, দীর্ঘদিন করোনাকালীন সময়ে ওই কোম্পানী বন্ধ ছিলো। ইদানিং আবার চালু করা হয়। গত শনিবার গভীর রাতে ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল ওই কোম্পানীতে প্রবেশ করে পাহাড়াদারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় সে চিৎকার শুরু করলে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে কোম্পানীতে রক্ষিত ২০ লক্ষ টাকা মূল্যের ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন আহত পাহাড়াদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com