শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে হাপ্টার হাওরে ৯ জুয়াড়ি আটক ॥ সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার হাপ্পটার হাওরে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৯ জুয়াড়িকে আাটক করেছে ডিবি পুলিশ। গত সোমবার (৩০ জানুয়ারী) রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিবি’র এসআই রিয়াজ উদ্দিন চালিয়ে তাদের আটক করেন।
আটক জুয়াড়িরা হল, হাপটার হাওর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ আহাদ আলী রফিকুল ইসলামের ছেলের আমির হোসেন, ইকরতলি গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল মিয়া, সাজুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, মসকিন মিয়ার ছেলে মতিউর রহমান রুবেল, ডুলনা গ্রামের ফজলু মিয়ার ছেলে আজিজুল হক, বনগাঁও গ্রামের আব্দুল হাইর ছেলে শাহ আলম স্বপন, চিমটিবিল খাশ গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে আবুল কাশেম ও পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের সুনহর আলীর ছেলে জাহিদ মিয়া। আটককৃতদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে কয়েকজন জুয়াড়ি কৌশলে সটকে পড়ে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com