বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ শহরের ২নং পুলে কিছু কিছু ট্যাভেলসে জালিয়াতির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ট্যাভেলস। আর এসব কিছু ট্যাভেলসে জাল পুলিশ কিয়ারেন্স, সার্টিফিকেট, জন্ম নিববন্ধন, স্কুল-কলেজের সার্টিফিকেটসহ পাসপোর্টে ব্যবহৃত কাগজপত্র সরবরাহ করা হয়। বিনিময়ে পাসপোর্ট করতে আসা সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা। অভিযোগ রয়েছে এদের সহযোগিতা করছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারি। যার ফলে তাদের দমন করা যায় না। কয়েক বছর আগে জেলা গোয়েন্দা পুলিশ কয়েকটি ট্যাভেলসে অভিযান চালিয়ে বিভিন্ন কর্মকর্তাদের নামে ভূয়া সিল, জন্মনিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ৪ জনকে কারাগারে প্রেরণ করে। কিন্তু কিছুদিন হাজত বাস করার পর জামিনে বেরিয়ে এসে পুনরায় তারা এসব চালিয়ে যাচ্ছে। এর আগে ডিবি পুলিশ ২নং পুল এলাকার বিভিন্ন ট্যাভেলসে কয়েকবার অভিযান চালিয়ে জাল কাগজ জব্দ করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন সচিব, ডাক্তার, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, মেয়র ইত্যাদির সিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com