শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে শ্রমিক সমাবেশে কেন্দ্রীয় শ্রমিকদল সভাপতি ॥ সরকার গায়ের জোরে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন বলেছেন- বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূল করতে আওয়ামী বাকশালী সরকার প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তিনি বলেন- বিএনপিকে রাজপথে মানববন্ধনের মত অসহায় কোন কর্মসূচীও পালন করতে দিচ্ছে না এই সরকার। এ সরকার গায়ের জোরে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। যা বাংলার জনগণ হতে দিবে না। জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
তিনি গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বর্তমান অবৈধ সরকার বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবাধয়ক সরকার প্রতিষ্ঠা দাবীতে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মামুনুর রশিদ, আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম, মাহবুব আলী খান, আবু তাহের, আব্দুস শহিদ, আব্দুল হান্নান, শাহ আব্দুল আজিজ, সুকুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সোহেল এ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খান, মোঃ কুতুব উদ্দিন ও আব্দাল মিয়া, পৌর শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সোনালী ব্যাংক শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আবুল কালাম মাষ্টার, হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক নূরুল হক লিটন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক টুলু সরকার, চুনারুঘাট পৌর শ্রমিকদলের সভাপতি করিম সরকার, নবীগঞ্জ থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, জেলা শ্রমিকদল নেতা আব্দুল হাদি সোহাগ, ইউনুছ মিয়া, শেখ রহমত আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com