শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আবুধাবিতে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে দেশে ফিরেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বিকেল ৫টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় এমপি আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার তাঁর সঙ্গে ছিলেন। এর আগে এমপি আবু জাহির এর নেতৃত্বে দুবাইয়ের রাজধানী আবুধাবিতে অষ্টম আইআরইএনএ’র আইন প্রনেতা ফোরামের সভায় যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধি দল। তাঁর সঙ্গে ছিলেন মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, বেগম নার্গিস রহমান এমপি ও মোছাঃ খালেদা খানম এমপি।
পরে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বৃহৎ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এমপি আবু জাহিরকে গণসংবর্ধনা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com