শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদ আলম চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, অলিউর রহমান অলি, এম এ মুহিত।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে সাবেক সভাপতি এটিএম সালামকে আহবায়ক ও মুরাদ আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট অভিষেক প্রস্তুতি কমিটি ও প্রেসক্লাবের ২০২২ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মুরাদ আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির সভা চলাকালীন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ ও প্রিন্সিপাল অফিসার কাজী মোঃ শাহ জালাল উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবাইকে বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com