শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পইল সড়কে টমটমের ধাক্কায় শিশু নিহত ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার পইল-দেবপাড়া সড়কে ব্যাটারি চালিত টমটম চালকের ধাক্কায় জান্নাতুল আক্তার (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ঘন্টাখানেক ওই সড়ক অবরোধ করে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল সদর উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের মিজান মিয়ার মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানায়, বেলা ১২টার দিকে দিকে জান্নাতুল আক্তার বাড়ির পাশের রাস্তায় পারাপারের সময় একটি টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে বিকালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে টমটম আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার আশ^াস দিলে জনতা অবরোধ তুলে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com